জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে আদালত উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্তে দমন-পীড়ন চালানো, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও মানবতাবিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।
kalprakash.com/IM