মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৮:২১
শিরোনাম
একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ড ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড যুক্তরাজ্যের করপোরেট প্রধান ও সাধারণ কর্মীদের বেতনের বৈষম্য ১৩০ গুণ একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ড ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড যুক্তরাজ্যের করপোরেট প্রধান ও সাধারণ কর্মীদের বেতনের বৈষম্য ১৩০ গুণ

জাবিতে দোকান নিয়ন্ত্রণ নিয়ে দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ১০

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭
শেয়ার: mail
জাবিতে দোকান নিয়ন্ত্রণ নিয়ে দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ১০

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কাজী নজরুল ইসলাম হলের এলাকার সীমানায় থাকা ছয়টি দোকানের নিয়ন্ত্রণ ও মালিকানা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার চত্বরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রফিক-জব্বার চত্বর সংলগ্ন কাজী নজরুল ইসলাম হলের সীমানায় অবস্থিত দোকানগুলোর সামনে দুপুর থেকেই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে অবস্থান নেয় রবীন্দ্রনাথ ঠাকুর হলের একদল শিক্ষার্থী। এ সময় তারা উসকানিমূলক স্লোগান দিতে থাকে। একপর্যায়ে নজরুল হলের কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আলী আরাফাত খান ও আবিরের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে আলী আরাফাত তার সিনিয়র নজরুল হলের ৫১তম ব্যাচের এক শিক্ষার্থীর কলার চেপে ধরলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে উভয় হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাভারের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল চালুর আগে সংশ্লিষ্ট দোকানগুলো ২০১৭ সালে প্রতিষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অধীনে পরিচালিত হতো। নজরুল হল চালুর পর থেকে শিক্ষার্থীরা তাদের হলের সামনের দোকানগুলোর নিয়ন্ত্রণ দাবি করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘ প্রায় নয় মাস ধরে দুই হলের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল।

নজরুল হল সংসদের ভিপি রাকিবুল ইসলাম বলেন, ‘দোকান বরাদ্দের বিষয়ে আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ৩৫০ শিক্ষার্থীর স্বাক্ষরসহ আবেদন করা হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে দাবি আদায়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থানে যেতে চাইলে রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এজন্য আমরা বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছি।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের জিএস মাহমুদুর রহমান ইমন বলেন, ‘এসব দোকান রবীন্দ্রনাথ ঠাকুর হলের তহবিল দ্বারা নিয়ন্ত্রিত এবং এর আয় হলের উন্নয়নকাজে ব্যয় হয়। নজরুল হলের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে এলে সাধারণ শিক্ষার্থীরা কেবল আত্মরক্ষার চেষ্টা করেছে। দায়িত্বশীল অবস্থান থেকে আমরা কোনো সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা করিনি।’

এ বিষয়ে নজরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রাজ্জাক এবং রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রশাসনের উদ্যোগে দুই হলের ওয়ার্ডেন, নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে যৌথ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের প্রক্রিয়া চলছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘দুই হলের শিক্ষার্থীদের মধ্যকার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন কাজ করছে এবং খুব দ্রুতই উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বসে বিরোধের স্থায়ী সমাধান করা হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাবিতে দোকান নিয়ন্ত্রণ নিয়ে দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ১০

বিস্তারিত কমেন্টে