সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪৬:০৯
শিরোনাম
সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর

নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭
শেয়ার: mail
নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নওগাঁয় ইটভাটা মালিক সমিতির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা, বিশেষ করে কাঠ পোড়ানো ফিক্সড চিমনি ইটভাটা অবিলম্বে বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তিনি ইটভাটা মালিক সমিতির কার্যকর সহযোগিতা কামনা করেন। এ সময় ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনের পরিবেশবান্ধব উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সমগ্র সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক।

এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি জমি রক্ষায় পোড়ানো ইটের পরিবর্তে বালু, সিমেন্ট ও ফ্লাই অ্যাশসহ বিভিন্ন পরিবেশবান্ধব উপকরণে তৈরি ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। টেকসই নির্মাণ খাত ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পোড়ানো ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের

বিস্তারিত কমেন্টে