সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৩৮:৩২
শিরোনাম
● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২
শেয়ার: mail
ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার

উত্তাল সমুদ্রে যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার পর শতাধিক নিখোঁজ আরোহীর সন্ধানে ইন্দোনেশিয়ার জলসীমায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের জীবিত উদ্ধারে দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিমান, বিশেষজ্ঞ ডুবুরি এবং পানির নিচে কাজ করতে সক্ষম ড্রোন মোতায়েন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের যাত্রীবাহী ফেরিটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু সদস্য ছিলেন। পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে যাত্রা শুরুর পর রোববার ভোরে ফেরিটি পরিচালনাকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সিয়াফি সোমবার জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এখনও ১২৯ জন নিখোঁজ রয়েছেন। এর আগে দুর্ঘটনার শিকার ১০৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।

তিনি জানান, অনুসন্ধান অভিযানে পাঁচটি বিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ ১৭টি আধুনিক নৌযান নিয়োজিত রয়েছে। পুরো তল্লাশি এলাকাকে ছয়টি জোনে ভাগ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মোহাম্মদ সিয়াফি বলেন, পানিতে ভাসমান জীবিত ব্যক্তিদের সন্ধান করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উদ্ধারকারীরা ডুবে যাওয়া ফেরিটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পেরেছেন। নৌযানটির ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ ডুবুরি ও আন্ডারওয়াটার ড্রোন নামানো হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি জানান, ফেরিটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল না। সর্বোচ্চ ৫০০ যাত্রী ধারণক্ষমতার বিপরীতে ফেরিটিতে যাত্রীসংখ্যা তুলনামূলক কম ছিল।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যোগাযোগ ও পর্যটনের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনা ও আকস্মিক বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।

উল্লেখ্য, গত সপ্তাহেও দেশটির বানতেন প্রদেশের আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় আট আরোহীসহ একটি স্পিডবোট নিখোঁজ হয়। তাদের মধ্যে দেশি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত পাঁচজন সাংবাদিক রয়েছেন, যাদের সন্ধানে এখনও অভিযান চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে