শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০০:২৪
শিরোনাম
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোহাগ আরেফিন
সোহাগ আরেফিন
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান জোরদার এবং সাইবার অপরাধ দমনে পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার পাহাড়ি এই জনপদে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধ, নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল এবং বিভিন্ন স্পর্শকাতর মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপরাধীদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

পুলিশ সুপার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পেশাগত দায়িত্বশীলতা, আন্তঃবিভাগীয় সমন্বয় ও সর্বোচ্চ দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

অপরাধ পর্যালোচনা সভায় রাঙামাটি জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সবকটি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে