শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫৬:৫২
শিরোনাম
মুয়াজ্জিন থেকে ঢালিউডের খলনায়ক: সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের অজানা জীবন ২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম দিলেন ৫৪ বছরের নারী: গ্রিসে আলোড়ন সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড মুয়াজ্জিন থেকে ঢালিউডের খলনায়ক: সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের অজানা জীবন ২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম দিলেন ৫৪ বছরের নারী: গ্রিসে আলোড়ন সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মো: নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মো: নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫
শেয়ার: mail
সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের দিকনির্দেশনায় এএসআই বিপ্লব ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে। দণ্ডপ্রাপ্ত মনির হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর মণ্ডলপাড়া গ্রামের মোকছেদ মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সেবন ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে ইয়াবা রাখায় মৌলভীরচর এলাকা থেকে মনিরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল হোসেনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা পরোয়ানামূলে আসামিকে জেলহাজতে পাঠানোর জন্য পুলিশ প্রহরায় দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

এদিকে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে সদ্য যোগদান করা ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের মাদকবিরোধী এমন কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযান প্রসঙ্গে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে তাঁর এই কঠোর অবস্থান সবসময়ই বজায় থাকবে। মাদকের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা আপস নেই এবং অঞ্চলটিকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে