শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২০:৫১
শিরোনাম
সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ

মেসির ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর দুর্দান্ত হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
মেসির ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর দুর্দান্ত হ্যাটট্রিক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অনেক প্রত্যাশা নিয়ে ফ্রাংকো মাস্তানতুয়োনোকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ পরাশক্তিদের জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তৎকালীন কোচ জাবি আলোনসো একের পর এক সুযোগ দিলেও রিয়াল সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি। ফলে বাধ্য হয়েই ১৯ বছর বয়সী এই তরুণ উইঙ্গারকে ধারে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনায় পাঠায় লস ব্লাঙ্কোসরা।

নতুন ঠিকানায় গিয়েই যেন স্বরূপে ফিরলেন তিনি। রিভার প্লেট মাতানো এই উদীয়মান ফরোয়ার্ডের পায়ের জাদুতে প্রথম জয়ের দেখা পেল ফিওরেন্টিনা। টানা তিন ম্যাচে হারের বৃত্তে বন্দি থাকা ক্লাবটিকে ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন মাস্তানতুয়োনো।

ম্যাচে দলের চার গোলের মধ্যে একাই তিনটি গোল করে তুলে নেন পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। দলের হয়ে বাকি গোলটি করেন মাতেও পেলেগ্রিনো। অন্যদিকে ভেনেজিয়ার পক্ষে গোল দুটি শোধ করেন অ্যাকোর অ্যাডামস ও আঁতোয়ান অ্যানো।

প্রথম হ্যাটট্রিকেই বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছেন মাস্তানতুয়োনো। ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দীর্ঘদিনের এক অনন্য রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার নতুন কীর্তি এখন মাস্তানতুয়োনোর দখলে।

হ্যাটট্রিক করার দিন মাস্তানতুয়োনোর বয়স ছিল ১৯ বছর ২৮ দিন। এর আগে ২০০৭ সালে ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঐতিহাসিক এল ক্লাসিকোতে মেসির করা প্রথম হ্যাটট্রিকের সময় বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। সেই রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। ১৯ বছর পর মেসির সেই রেকর্ড ভেঙে ইউরোপিয়ান ফুটবলের মঞ্চে নতুন করে নিজের আগমনী বার্তা দিলেন মাস্তানতুয়োনো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মেসির ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর দুর্দান্ত হ্যাটট্রিক

বিস্তারিত কমেন্টে