মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৫:৩৪
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স (পেস) বিভাগে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘পেস ক্লাব’। চারটি বিশেষায়িত উইং নিয়ে গঠিত এই ক্লাবের প্রতিষ্ঠাকালীন ২০২৬–২৭ কার্যবর্ষের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগের সভাপতি ড. মোহা. মনিরুল হকসহ বিভাগের শিক্ষকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের প্রভাষক মো. রায়হান ইসলাম। এতে সভাপতি হয়েছেন ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মো. রিদওয়ানুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ আফসানা আক্তার আশা, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ বিভাগের প্রভাষক জি. এম. জাকির হোসাইন, যুগ্ম কোষাধ্যক্ষ আফ্রিদী হাসান শুভ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আল আমিন ইসলাম, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক সুরাইয়া আক্তার সিনহা, মিডিয়া ও প্রচার সম্পাদক জি. এম. নাঈম বিন খায়ের এবং সহকারী মিডিয়া ও প্রচার সম্পাদক সুলতানুল আরেফিন তালহা। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেজোয়ান সরকার, মেহেদী হাসান, নাসিফ তাওসীফ খান ও তাসনুভা তাবাসসুম বর্ষা।

ক্লাবটির চারটি বিশেষায়িত উইংয়ের দায়িত্বপ্রাপ্তরা হলেন— ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইং: চিফ কো-অর্ডিনেটর শামিমা নাজনীন স্বপ্না। অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মুসরাত জাহান, আবিদ হাসান ও সুমাইয়া ইসলাম।

রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ উইং: চিফ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ফয়সাল। অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জাবেদ আলী, তুহিন কুমার ও সাদিদ আল জোবায়ের।

ক্যারিয়ার অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট উইং: চিফ কো-অর্ডিনেটর তামিম আহমেদ। অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ফাতেমা আক্তার, শুভানা আফরিন ও সাইফুল্লাহ নয়ন।

কম্পিউটার অ্যান্ড ডাটা অ্যানালাইসিস উইং: চিফ কো-অর্ডিনেটর মো. শাফিলীন ইসলাম। অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আল আমিন ইসলাম, বিধান রয় ও তানভীর আহমেদ।

বিভাগ সূত্রে জানা যায়, পেস ক্লাবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ক্যারিয়ারমুখী জ্ঞান, পেশাগত দক্ষতা, গবেষণা সক্ষমতা, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত পারদর্শিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ, গবেষণা সহায়তা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হবে।

ক্লাবের প্রধান উপদেষ্টা মো. রায়হান ইসলাম বলেন, পেস ক্লাব কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও নেতৃত্বকে বাস্তবে রূপ দেওয়ার একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এর বিশেষায়িত উইংগুলোর মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা জ্ঞান অর্জনের পাশাপাশি প্রায়োগিক দক্ষতা ও নেতৃত্বে নিজেদের অনন্য করে তুলবে।

প্রতিষ্ঠাকালীন সভাপতি ইয়াসিন আরাফাত বিজয় বলেন, পেস ক্লাব ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের পারিপার্শ্বিক জ্ঞান, গবেষণা ও নেতৃত্ব বিকাশের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার। প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনা উন্মোচনে একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই ক্লাব।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, শিক্ষাকে শুধু শ্রেণিকক্ষের সীমানায় সীমাবদ্ধ না রেখে জ্ঞান, গবেষণা ও দক্ষতার সমন্বয়ে এর পরিধি আরও বিস্তৃত করতে চাই। পেস ক্লাবের প্রতিটি উদ্যোগ শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও ভবিষ্যতের পথচলায় কার্যকর ভূমিকা রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

বিস্তারিত কমেন্টে