মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩২:২৯
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের: সংসদে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩
শেয়ার: mail
সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের: সংসদে শিক্ষামন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার) চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে ২০২৬ থেকে ২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালু করা হবে। এর আওতায় প্রাথমিক স্তরের ইবতেদায়ি মাদ্রাসাগুলোকেও অন্তর্ভুক্ত রাখা হবে।

এর আগে সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল সুবিধা প্রদান করলেও মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীরা কেন এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের: সংসদে শিক্ষামন্ত্রী

বিস্তারিত কমেন্টে