মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৭:১৭
শিরোনাম
মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নারী-শিশুসহ আহত ৭৩ শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢাকছে উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের: সংসদে শিক্ষামন্ত্রী ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিচ্ছে চীন মনিরামপুরে ৩০ বছর পর সরকারি জমি দখলমুক্ত, স্বস্তিতে নাগরিকরা মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নারী-শিশুসহ আহত ৭৩ শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢাকছে উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের: সংসদে শিক্ষামন্ত্রী ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিচ্ছে চীন মনিরামপুরে ৩০ বছর পর সরকারি জমি দখলমুক্ত, স্বস্তিতে নাগরিকরা

মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪
শেয়ার: mail
মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গ্রামীণ পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এলাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে উপজেলার ৬টি গ্রামকে আনুষ্ঠানিকভাবে ‘পরিবেশবান্ধব গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

পরিবেশবান্ধব ঘোষিত গ্রামগুলো হলো—কৃষ্ণপুর, চিথলী দক্ষিণপাড়া-০১, চিথলী দক্ষিণপাড়া-০২, দুলহাপুর, চিথলী উত্তরপাড়া এবং বিনোদপুর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কৃষ্ণপুর বকুলতলা চত্বরে পরিবেশবান্ধব গ্রামসমূহের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ‘মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম’-এর সহযোগিতায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

মুশাপুর ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির (ভিডিসি) সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কালাম ফারুক, উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাহিদ হাসান তোতা এবং কৃষ্ণপুর বকুলতলা ভিডিসি সভাপতি হরিদাসী রানী আশা। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মিঠাপুকুর এপির প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদাক ও স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার মারিয়া ভালো।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ পর্যায়ে পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি। গ্রামগুলোকে পরিচ্ছন্ন রাখা, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সবুজায়নের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশ শেষে গ্রামগুলোকে টেকসই ও পরিবেশবান্ধব হিসেবে টিকিয়ে রাখতে স্থানীয় বাসিন্দারা সম্মিলিত শপথ গ্রহণ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা

বিস্তারিত কমেন্টে