মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৬:৪০
শিরোনাম
● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮
শেয়ার: mail
জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগ উঠেছে। ক্যাফেটেরিয়ার রান্নাঘরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্যাফেটেরিয়ার রান্নাঘরের অপরিচ্ছন্ন মেঝেতে বড় পাত্রে খাবার তৈরি করা হচ্ছে। এমনকি একই স্থানে রান্নার কাজে ব্যবহৃত পাত্র ও বাসনের ওপর পা তুলে বসে থাকতে দেখা যায় এক কর্মচারীকে। এ ছাড়া রান্নার বিভিন্ন খাদ্যসামগ্রীও মেঝেতে অবহেলায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এমন পরিবেশে খাবার প্রস্তুতের দৃশ্য সামনে আসায় ক্যাফেটেরিয়ার খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক মাসুদ বলেন, ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। আমার কর্মচারীরা এভাবে খাবার প্রস্তুত করছে—এমন চিত্র আগে কখনো দেখিনি। হঠাৎ কীভাবে এমন ঘটনা ঘটল, তা বোধগম্য নয়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খাবারের মান বজায় রাখা ও অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, বিষয়টি নজরে আসার পরই আমরা ক্যাফেটেরিয়ার পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনাটিকে অত্যন্ত বিব্রতকর উল্লেখ করে জানিয়েছেন, পরবর্তীতে এমন ঘটনা আর দেখা যাবে না। খাবারের মান আরও উন্নত করার বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন। তবে শিক্ষার্থীদের জন্য খাবার সাশ্রয়ী রাখতে গিয়ে বিষয়টি দিন দিন কঠিন হয়ে উঠছে। আজকের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রিফাত হাসান বলেন, আমরা ছবিটি দেখেছি। তবে ছবিটি বাস্তব নাকি এআই-জেনারেটেড—তা আগে তদন্ত করে খতিয়ে দেখা হবে। ঘটনাটি সত্য প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের খাদ্যের মান ও উন্নয়ন কমিটির মাধ্যমেও এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। যেভাবে খাবার প্রস্তুত করা হচ্ছে, তা অত্যন্ত অস্বাস্থ্যকর ও দুঃখজনক।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাত হাবিব ক্ষোভ প্রকাশ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কপালে যেন ভোগান্তি ছাড়া কিছুই নেই। প্রতিদিন যে খাবার আমরা খাচ্ছি, সেটির মান ও প্রস্তুতপ্রক্রিয়া নিয়ে যদি এমন প্রশ্ন ওঠে, তবে তা অত্যন্ত হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহাবুবুর রহমান ক্যাফেটেরিয়ার পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়ে লেখেন, ‘দেখেই বমি আসতেছে! কী খাচ্ছি দৈনিক আমরা জবিয়ানরা? খাবারের ওপর এভাবে পা রাখছে, ছিহ!’ একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবনতি হলে তার দায় কে নেবে—এমন প্রশ্ন তুলে ক্যাফেটেরিয়ার খাবার বর্জনের আহ্বানও জানান তিনি।

পুরান ঢাকার প্রতিকূল পরিবেশের মধ্যেও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী প্রতিদিন এই ক্যাফেটেরিয়ার খাবারের ওপর নির্ভর করেন। এমন পরিস্থিতিতে রান্নাঘরের চরম অব্যবস্থাপনা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা অবিলম্বে ক্যাফেটেরিয়ার পরিবেশ স্বাস্থ্যসম্মত করা, নিয়মিত তদারকি নিশ্চিত করা এবং খাবারের মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ

বিস্তারিত কমেন্টে