মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫৬:৪৬
শিরোনাম
কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০
শেয়ার: mail
পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আদম আলী মোল্লা (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইরাদুল ইসলাম উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে। পরে তাঁকে আটঘরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হন আদম আলী মোল্লা। তিনি একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা ধাওয়া করে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরকসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার ইরাদুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।

ছবির ক্যাপশন: আটঘরিয়ায় বিএনপি নেতা আদম আলী মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে