মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩০:০৫
শিরোনাম
শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭
শেয়ার: mail
চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ। আর প্রথম দিনেই হাই-ভোল্টেজ ম্যাচের রোমাঞ্চের অপেক্ষায় ফুটবলবিশ্ব। সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান। আজ দিবাগত রাত ১টায় মাঠে নামবে দুই দল।

লা লিগার সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের অপ্রত্যাশিত হারের ক্ষত ভুলে আজ ইউরোপের মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া হোসে মরিনহোর দল। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামকে নিয়ে গড়া বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ গত ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি; এমনকি যোগ করা সময়ে পেনাল্টি মিস করে চরম সমালোচনার মুখে পড়েন এমবাপ্পে। তবে নিজেদের দুর্গ বার্নাব্যুতে ভিনি-এমবাপ্পেদের ক্ষিপ্র গতি ইন্টার মিলানের তিন ডিফেন্ডারের জমাট রক্ষণব্যূহ ভাঙতে সম্পূর্ণ প্রস্তুত।

অন্যদিকে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে স্পেনে পা রেখেছে ইন্টার মিলান। ইতালিয়ান সিরি আ-তে গত ৫ সেপ্টেম্বর শক্তিশালী নাপোলির বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের স্মরণীয় জয় পায় তারা। দলটির হয়ে দুর্দান্ত জোড়া গোল করেন লাউতারো মার্তিনেজ এবং অপর গোলটি করেন মার্কাস থুরাম।

সাম্প্রতিক পরিসংখ্যানে দুই দলই দারুণ ছন্দে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চার জয় ও এক ড্র নিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত ইন্টার মিলান। তবে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস পুরোপুরি কথা বলছে লস ব্লাঙ্কোসদের পক্ষে। দুই দলের শেষ চার দেখায় প্রতিটিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, যার মধ্যে ২০২১ সালের ডিসেম্বরে বার্নাব্যুতে ২-০ গোলের জয়টি ছিল সর্বশেষ।

এদিকে একই সময়ে আরেক রোমাঞ্চকর ম্যাচে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ

বিস্তারিত কমেন্টে