মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪৮:১২
শিরোনাম
ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রুহুল কবির রিজভী নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রুহুল কবির রিজভী নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী

সুন্দরবন ও উপকূলীয় নৌপথ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ, যৌথ অভিযানের সিদ্ধান্ত

প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
সুন্দরবন ও উপকূলীয় নৌপথ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ, যৌথ অভিযানের সিদ্ধান্ত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সুন্দরবন ও উপকূলীয় নৌপথে অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ আগ্নেয়াস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয় আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনে জলদস্যুতা, বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ পাচার বন্ধে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বাংলাদেশ নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, জেলা প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বন বিভাগ ও মৎস্য বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপকূলীয় নৌপথের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। বিশেষ করে সুন্দরবনগামী পর্যটকবাহী নৌযান এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী লাইটার ও কোস্টার জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, নোঙর করা অবস্থায় নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আলোকসজ্জা বজায় রাখতে হবে। এর ফলে রাতের বেলা নৌযানের আশপাশে যেকোনো সন্দেহজনক গতিবিধি সহজেই শনাক্ত করা সম্ভব হবে। নৌযান মালিক ও পর্যটন সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি কমাতেও এ নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় উল্লেখ করা হয়।

এ ছাড়া সমুদ্রে মাছ ধরার ওপর আরোপিত ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বন বিভাগ ও কোস্ট গার্ডের সমন্বিত টহল জোরদারের মাধ্যমে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ পাচার রোধের ওপরও জোর দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী নিয়মিত যৌথ অভিযান পরিচালনার রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুন্দরবন ও উপকূলীয় নৌপথের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সংস্থার এই সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরবন ও উপকূলীয় নৌপথ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ, যৌথ অভিযানের সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে