মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৪:১৭
শিরোনাম
নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী মক্কা চুক্তিতে বাংলাদেশ: যোগ দেওয়ার আগে যেসব ভূরাজনৈতিক হিসাব জরুরি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেরোবিতে বিআরটিসির ভাড়া বাসে শিক্ষার্থীদের ভোগান্তি, বার্ষিক ব্যয় প্রায় ২ কোটি টাকা দেওয়ানবাগের মাহফিলে সৈয়দ জুবায়ের কামালসহ পীরদের উপস্থিতি ঘিরে নতুন আলোচনা রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী মক্কা চুক্তিতে বাংলাদেশ: যোগ দেওয়ার আগে যেসব ভূরাজনৈতিক হিসাব জরুরি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেরোবিতে বিআরটিসির ভাড়া বাসে শিক্ষার্থীদের ভোগান্তি, বার্ষিক ব্যয় প্রায় ২ কোটি টাকা দেওয়ানবাগের মাহফিলে সৈয়দ জুবায়ের কামালসহ পীরদের উপস্থিতি ঘিরে নতুন আলোচনা রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গঠনের আহ্বান ভলকার টুর্কের

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গঠনের আহ্বান ভলকার টুর্কের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী এবং স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি এ আহ্বান জানান।

ভলকার টুর্ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে কার্যকর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিতে একটি স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত জরুরি। এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণবিক্ষোভকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে ৪৪টি সুপারিশ তুলে ধরা হয়েছিল। এসব সুপারিশে বাহিনীগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন তদন্ত, বেসামরিক তদারকি বৃদ্ধি এবং জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনে এমন অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও অর্থনৈতিক নীতি বাস্তবায়নে মধ্য এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে জাতিসংঘের যৌথ কার্যক্রম অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি।

বক্তব্যে মিয়ানমারের সংকটময় মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভলকার টুর্ক। তিনি বলেন, মিয়ানমারের সংঘাত দেশটির সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে। রাখাইনে রোহিঙ্গা সংকট মূলত ব্যাপক ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের নির্মম পরিণতি। নির্বিচার গ্রেপ্তার, নিপীড়ন, যৌন সহিংসতা এবং বলপূর্বক বিতাড়নের ফলেই এই মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, যার জন্য মিয়ানমার সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি উভয় পক্ষই সমানভাবে দায়ী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গঠনের আহ্বান ভলকার টুর্কের

বিস্তারিত কমেন্টে