হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে মা জেলে থাকায় তাঁর তিন শিশুকে নিয়ে চরম বিপাকে পড়েছে পরিবার। মায়ের অনুপস্থিতিতে অবুঝ তিন শিশুর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন স্বজনরা।
জানা যায়, গত ২৭ তারিখ র্যাবের একটি দল মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে কিছু মাদক উদ্ধার করে। এ সময় র্যাব সদস্যরা বাবুল মিয়ার স্ত্রীকে গ্রেপ্তার করেন।
বাবুল মিয়ার স্ত্রী কারাগারে থাকায় তাঁর তিন সন্তান চরম দুর্ভোগে পড়েছে। দিনরাত মায়ের জন্য কান্নাকাটি করছে শিশুরা। স্বজনরা জানান, মা ছাড়া এই তিন শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে বাবুল মিয়ার দাবি, পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে মাদক রেখে পরিবারটিকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, পূর্ববিরোধের জেরে স্থানীয় কিছু লোক তাঁর বাড়ির গৃহকর্মীকে ৩০ হাজার টাকার প্রলোভন দেখান। পরে ওই কাজের লোকের মাধ্যমে তাঁর বাড়িতে মাদক এনে রাখা হয়। এরপরই র্যাব এসে অভিযান চালিয়ে সেই মাদক উদ্ধার করে।
অপরদিকে বাড়ির কাজের লোক কুণ্ডল মুন্ডা জানান, তাঁকে ৩০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে মাদকগুলো বাবুল মিয়ার বাড়িতে রাখা হয়েছিল।
kalprakash.com/IM