সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৭:৪২
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

মোজতবা খামেনির বার্তা: হিজবুল্লাহর প্রধানকে ধন্যবাদ, প্রতিরোধ লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
মোজতবা খামেনির বার্তা: হিজবুল্লাহর প্রধানকে ধন্যবাদ, প্রতিরোধ লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

ছবিঃ মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-র প্রধান নাঈম কাসেমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহই ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে।

ইরানের রাষ্ট্র-সংবাদ সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত বার্তায় খামেনি বলেন, “হিজবুল্লাহর নেতারা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রুদের বিরুদ্ধে সততা, দৃঢ়তা ও ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন।” তিনি আরও অঙ্গীকার করেন যে, ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোকে সমর্থন অব্যাহত রাখবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসনের সময় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক সপ্তাহ পরে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

ইরানের পাল্টা হামলার তিন দিন পর লেবাননের হিজবুল্লাহও ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেয়। বর্তমানে হিজবুল্লাহর পাশাপাশি ইরাকের মিলিশিয়া বাহিনী ও ইয়েমেনের হুথি বিদ্রোহীও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। হুথি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১ এপ্রিল) সকালে দক্ষিণ ইসরাইলের স্পর্শকাতর কয়েকটি স্থানে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মোজতবা খামেনির বার্তা: হিজবুল্লাহর প্রধানকে ধন্যবাদ, প্রতিরোধ লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

বিস্তারিত কমেন্টে