রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪২:৫৯
শিরোনাম
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা

কুবিতে জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা: আহ্বায়ক নিলয়, সদস্যসচিব নাজিফা

কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
কুবিতে জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা: আহ্বায়ক নিলয়, সদস্যসচিব নাজিফা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় ছাত্রশক্তির ১০ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলয় বড়ুয়া এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সৈয়দা নাজিফা নাফিল।

এ ছাড়া কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম রনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন মজুমদার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর ফারুক, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মোহাম্মদ উসমান এবং যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) জোবায়ের আজম খান। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নাঈম ভূঁইয়া, বিল্লাল হোসেন এবং জি. এম. তৈয়বুর ইসলাম।

বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব পদে দায়িত্ব পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও দায়বদ্ধ। এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়, বরং এটি একটি পবিত্র আমানত, যা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর অধিকার রক্ষা ও সামগ্রিক কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে রাজপথে সোচ্চার থাকাই আমাদের প্রধান অঙ্গীকার। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিকে একটি দায়িত্বশীল ও শক্তিশালী ছাত্রসংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা: আহ্বায়ক নিলয়, সদস্যসচিব নাজিফা

বিস্তারিত কমেন্টে