রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২২:৪৩
শিরোনাম
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

ফকিরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আতঙ্ক ছড়াতে জোড়া বোমা নিক্ষেপ

প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪
শেয়ার: mail
ফকিরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আতঙ্ক ছড়াতে জোড়া বোমা নিক্ষেপ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে সংঘটিত এ ঘটনায় পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পরপর দুটি বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এ হামলায় পরিবারের তিনজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল রেণুপোনা ব্যবসায়ী মাহাবুব মল্লিকের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির লোহার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর ও ভীতি প্রদর্শন করে মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইনের অংশবিশেষ ছিঁড়ে নেয় এবং তাঁর বোনের কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালানোর পথ তৈরি করতে রাস্তায় ও পাশের একটি বাড়িতে পরপর দুটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

হামলায় ব্যবসায়ী মাহাবুব মল্লিক (৩৯), তাঁর ক্যানসার আক্রান্ত মা রিজিয়া বেগম (৭০) এবং বোন রেহেনা মল্লিক (৪৩) আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফকিরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আতঙ্ক ছড়াতে জোড়া বোমা নিক্ষেপ

বিস্তারিত কমেন্টে