রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২১:৪১
শিরোনাম
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

মোল্লাহাটে বাসে তল্লাশি চালিয়ে ২৫ বস্তা অবৈধ পলিথিন জব্দ, গ্রেপ্তার ২

প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫
শেয়ার: mail
মোল্লাহাটে বাসে তল্লাশি চালিয়ে ২৫ বস্তা অবৈধ পলিথিন জব্দ, গ্রেপ্তার ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ পলিথিন পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে পুলিশের স্থাপিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের ভেতর থেকে ২৫টি বস্তায় ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক ওজন প্রায় ২ হাজার কেজি।

এ সময় চালানের সঙ্গে থাকা দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের আবু হোসেন সরদারের ছেলে সালাউদ্দিন সরদার মুনা (৩১) এবং মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. শিপন হোসেন (১৮)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ পলিথিন চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম ও তথ্য পাওয়া গেছে। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ পলিথিন সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় মোল্লাহাট থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০)-এর ১৫(১) ধারায় ৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মোল্লাহাটে বাসে তল্লাশি চালিয়ে ২৫ বস্তা অবৈধ পলিথিন জব্দ, গ্রেপ্তার ২

বিস্তারিত কমেন্টে