রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪২:৫৮
শিরোনাম
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা

পাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নতুন নেতৃত্বে হাসনাত ও হুমায়ুন

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
পাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নতুন নেতৃত্বে হাসনাত ও হুমায়ুন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অন্যতম সক্রিয় ও সৃজনশীল সংগঠন ‘পাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র (PUSTPS) ২০২৬-২৭ সেশনের জন্য ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ এ জেড এম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হুমায়ুন কবির।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম আহমেদ, মো. রাহেদুজ্জামান রিয়াদ ও তীর্থ তিয়াস অরণ্য। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন রাহাত আলী, স্বপন রায়, মারুফ হাসান ও আবিদ আজাদ।

অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—অপারেশন পরিচালক মাহমুদ মৃদুল, সাংগঠনিক সম্পাদক মো. বায়োজিদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, কোষাধ্যক্ষ রূপক কাপুড়িয়া, সহ-কোষাধ্যক্ষ মুরাদ হাসান, দপ্তর সম্পাদক এম এ বাসার এবং সহ-দপ্তর সম্পাদক ইয়ারুন্নেসা মুক্তি।

মিডিয়া ও ডিজাইন বিভাগে দায়িত্ব পেয়েছেন সামিয়া সাদিক দিয়া, ত্রিদেব চৌহান অলিন্দ, মো. কাওশের আলী, আবদুল্লাহ মুয়াজ ও সুমাইয়া জান্নাত ছোঁয়া। ফিল্ম ও সিনেমাটোগ্রাফি বিভাগের প্রধান হিসেবে মাহমুদুল হাসান এবং সহকারী হিসেবে রয়েছেন ফারুক খন্দকার, মিতু আহমেদ ও মুবাশশিরা জাবিন প্রীতিলা।

পাবলিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করবেন মুহতাসিম বিন জামান এবং সহকারী হিসেবে আসমা হোমায়রা রইসা ও সানজিদ মাহমুদ রিমেল। ক্রিয়েটিভ ফিল্ডে সাদাত বিন কবির ও সহকারী নাফিস সিদ্দীকী সামি; ইভেন্ট ম্যানেজমেন্টে মাহাথির মোহাম্মদ আফ্রিদি ও সহকারী মো. মোজাহেদুল ইসলাম এবং লজিস্টিকস বিভাগে মাশফি মুনতাসির ও ফাইরুজ নাওয়ার নাদিয়া দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সোহাগ বিশ্বাস, মো. মেহেদী হাসান মুন্না, মো. আকাশ, মোছা. আবিদা সুলতানা, রিশফাত জাহান ঐশী, আবদুল্লাহ আল মাহমুদ ও মো. সাদনান খান।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি এ এ জেড এম হাসনাত বলেন, ‘আমি আমার অভিজ্ঞতা ও জ্ঞান সংগঠনের উত্তরসূরিদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকের ভেতরে থাকা সুপ্ত প্রতিভাকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগের মাধ্যমে বিকশিত করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। আমাদের ক্যামেরার ফ্রেমে কেবল ব্যক্তি বা বিশেষ মুহূর্ত নয়, বিশ্ববিদ্যালয় ও চারপাশের গল্পগুলোও শৈল্পিকভাবে ফুটে উঠবে। আধুনিক ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে আমরা পাবিপ্রবির নান্দনিক সৌন্দর্য এবং পাবনা জেলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই।’

সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, ‘আমরা পিইউএসটিপিএস-কে নিছক একটি ফটোগ্রাফিক সোসাইটি হিসেবে নয়, বরং ক্যাম্পাসের একটি প্রাণবন্ত সৃজনশীল শিল্পচর্চার প্ল্যাটফর্ম হিসেবে রূপ দিতে বদ্ধপরিকর। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির পাশাপাশি ফটোওয়াক, বিশেষ কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানো হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও বহুদূর এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নতুন নেতৃত্বে হাসনাত ও হুমায়ুন

বিস্তারিত কমেন্টে