প্রেসক্লাব যশোরের আগামী ১৯ সেপ্টেম্বরের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।
এদিন দুপুরের পর প্রেসক্লাবে এসে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় নতুন আহ্বায়ক ফকির শওকত এবং আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম. আইউব উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচনকালীন কার্যক্রম পরিচালনার জন্য ক্লাবের তৃতীয় তলার একটি কক্ষ বুঝে নেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
kalprakash.com/IM