মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৫:০৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে আব্দুল্লাহ আল সাকিব বাকীর পদত্যাগ

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮
শেয়ার: mail
নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে আব্দুল্লাহ আল সাকিব বাকীর পদত্যাগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নাটোর জেলা আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকী।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত ৭৬ সদস্যের নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ওই কমিটিতে সদস্য হিসেবে আব্দুল্লাহ আল সাকিব বাকীর নাম অন্তর্ভুক্ত করা হয়।

কমিটিতে নিজের নাম দেখার পর তিনি স্বেচ্ছায় ওই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দিয়ে সংশোধিত কমিটি প্রকাশের জন্য সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে আব্দুল্লাহ আল সাকিব বাকী উল্লেখ করেন, তিনি ২০০৩ সালে নাটোর পৌর ছাত্রলীগের আহ্বায়ক, ২০০৪ সালে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২০১০ সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তিনি নাটোর জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকতে ইচ্ছুক নন। এ কারণে সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে তিনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

মুঠোফোনে প্রতিবেদককে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল সাকিব বাকী জানান, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে তাঁর পদত্যাগের ঘোষণার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে আব্দুল্লাহ আল সাকিব বাকীর পদত্যাগ

বিস্তারিত কমেন্টে