মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৩:৪৪
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

অভিনেত্রী তানজিন তিশার মামলায় সত্যতা পায়নি পিবিআই, বাদীর নারাজি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯
শেয়ার: mail
অভিনেত্রী তানজিন তিশার মামলায় সত্যতা পায়নি পিবিআই, বাদীর নারাজি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিযোগের সত্যতা মেলেনি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পুলিশের এই প্রতিবেদনের ওপর অনাস্থা জানিয়ে আদালতে নারাজি আবেদন দাখিল করেছেন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে বাদীর পক্ষে তাঁর আইনজীবী শুভ্র সিনহা রায় রনি এ নারাজি আবেদন জমা দেন। আদালত আবেদনটি গ্রহণ করে বাদী ও তিন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওইদিন এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার কথা বলে সানায়া চৌধুরীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা আর ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তিশা বাদীকে গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনার জেরে ২০২৫ সালের ২৭ নভেম্বর আদালতে মামলা করেন সানায়া চৌধুরী।

মামলার তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, তিশা তাঁর সাবেক চালকের মাধ্যমে শাড়িটি সংগ্রহ করেছিলেন। দুই পক্ষের মেসেঞ্জার কথোপকথন পর্যালোচনায় দেখা যায়, শাড়ি ফেরত চেয়ে পাঠানো বার্তা তিশার দৃষ্টিগোচর হয়নি। পরে বিষয়টি জানার পর তিশা ডাকযোগে শাড়িটি ফেরত পাঠিয়ে দেন। শাড়ি ফেরত পাঠানোয় এবং মেসেজের শেষাংশে বাদীর সুন্দর ভবিষ্যৎ কামনা করায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ কিংবা হুমকির অভিযোগ প্রমাণিত হয়নি বলে মত দেয় পিবিআই।

তবে বাদীপক্ষের আইনজীবীর দাবি, তদন্তকালে হুমকির অডিও রেকর্ডসহ প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করা হলেও পিবিআইয়ের প্রতিবেদনে সেগুলোর কোনো প্রতিফলন ঘটেনি। ফলে ন্যায়বিচারের স্বার্থে তাঁরা প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে নারাজি দিয়েছেন।

উল্লেখ্য, শাড়ি নেওয়াকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে এটি দ্বিতীয় আইনি জটিলতা। এর আগে অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রচার ও মূল্য পরিশোধ না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় ডিবির তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পর গত ১৩ আগস্ট আদালত থেকে জামিন নেন অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অভিনেত্রী তানজিন তিশার মামলায় সত্যতা পায়নি পিবিআই, বাদীর নারাজি

বিস্তারিত কমেন্টে