মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪০:০৭
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫
শেয়ার: mail
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

বুধবার (২ সেপ্টেম্বর) এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় কুবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের এই উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের সুরক্ষাকে সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সেই গভীর দায়বদ্ধতা থেকেই কুবি ছাত্রদলের এই কর্মসূচি।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি জাতীয়তাবাদী পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণকে বেছে নিয়েছি, কারণ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলা আমাদের সবার নাগরিক দায়িত্ব। বৃক্ষ কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও উল্লেখ করেন, একটি আধুনিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষার কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের এই ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বিস্তারিত কমেন্টে