শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৩১:২৯
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে জোর দিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯
শেয়ার: mail
মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে জোর দিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

জাতীয় মৎস্যসম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, মৎস্যসম্পদ দেশের মানুষের আমিষের প্রধান চাহিদা পূরণ করে থাকে। তাই প্রতিটি জলাশয়ে মাছের চাষ ও উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং সেগুলোর নিয়মিত পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন এবং পরবর্তীতে পুকুরপাড়ে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, পরিবেশ সুরক্ষা ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয় জনপদের উন্নয়ন ও মানুষের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবাটো শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে জোর দিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে