মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৮:৩৪

ইবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
ইবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের করিডোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কে এম সালেহ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আলাল উদ্দিন।

এ সময় সংগঠনটির সভাপতি মাহমুদুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইশমাম সাইফ শিহাব ও ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক হাসিনুর রহমান এবং অর্থ সম্পাদক সবুজ আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, নাটোর থেকে আসা সকল শিক্ষার্থীর পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় করতে এবং একাডেমিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। ক্যালেন্ডারটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটির তালিকার পাশাপাশি নাটোর জেলার ৭টি উপজেলার ঐতিহাসিক ও পর্যটন স্থানসমূহের চিত্র তুলে ধরা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর, বিভাগ, আবাসিক হল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

বিস্তারিত কমেন্টে