সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৫:০১

অবশেষে বিয়ের খবর নিশ্চিত করলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:২৭
শেয়ার: mail
অবশেষে বিয়ের খবর নিশ্চিত করলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে নানা মন্তব্যের কারণে আলোচনায় থাকা চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। পরবর্তীতে গণমাধ্যমের কাছে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

মিষ্টি জান্নাত জানান, তার স্বামী একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে এখনই স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে রাজি নন তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা, সময় ও স্থান সম্পর্কে জানতে চাইলে মিষ্টি জানান, তাদের বিয়ে বাংলাদেশেই সম্পন্ন হয়েছে। এটি পারিবারিকভাবে নয়, প্রেমের বিয়ে বলেও স্পষ্ট করেন তিনি। তবে তাদের প্রেমের শুরু কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখও আপাতত আড়ালে রাখতে চান। সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে কোনো সাসপেন্স থাকবে না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেত্রী।

ভবিষ্যতে স্বামীকে সবার সামনে প্রকাশ্যে আনবেন কি না—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, স্বামীকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা তার নেই। উপযুক্ত সময় এলে সবাইকে জানানো হবে। এমনকি এ নিয়ে মজার ছলে ইতালিতে অনুষ্ঠানের আয়োজন করার ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী আরও জানান, তাদের বিয়েটি হুট করে হয়নি; বরং বেশ আগেই সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। মূলত প্রেম ও বিয়ে নিয়ে অনেকে তাকে প্রতিনিয়ত বিরক্ত করায় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন তিনি।

মিষ্টি জান্নাতের ভাষ্য অনুযায়ী, নানা সময় অনেকে ফোন করে দেখা করার বা বিদেশে যাওয়ার প্রস্তাব দিতেন, কেউ কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। অভিনেত্রী হলেই যখন-তখন ফোন করে দেখা করার এই প্রবণতায় তিনি অত্যন্ত বিরক্ত হন। সেই বিরক্তি কাটাতেই বিয়ের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে বিবাহিত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মিষ্টি জানান, বিয়ে হলেও এখনও পুরোপুরি সংসার জীবন শুরু করেননি তারা। আপাতত নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অবশেষে বিয়ের খবর নিশ্চিত করলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

বিস্তারিত কমেন্টে