রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৮:৫৬

কুবির আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অর্থনীতি বিভাগের জয়

কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
কুবির আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অর্থনীতি বিভাগের জয়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফার্মেসি বিভাগকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে অর্থনীতি বিভাগ।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জুলহাস উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, আন্তঃবিভাগ টুর্নামেন্ট কোনো আন্তর্জাতিক বা জাতীয় প্রতিযোগিতা নয়; যে দলই জিতুক না কেন, তারা আমাদের বিশ্ববিদ্যালয়েরই অংশ। তাই মাঠে আক্রমণাত্মক মনোভাব পরিহার করে সবাইকে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন বলেন, এই ফুটবল টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, এর মাধ্যমে দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হবে। খেলাকে সুস্থ বিনোদন হিসেবে গ্রহণ করতে হবে এবং কোনো অবস্থাতেই যেন আক্রমণাত্মক আচরণের প্রকাশ না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ড. মো. মহিউদ্দীন বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। খেলাধুলাকে বিনোদন হিসেবে নিয়ে পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী প্রস্তুতি নিতে হবে। মাঠের যেকোনো সমস্যায় অভিজ্ঞ রেফারির সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে হবে।

এদিকে উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মুখোমুখি হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুবির আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অর্থনীতি বিভাগের জয়

বিস্তারিত কমেন্টে