রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০০:৩৮

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৪৪
শেয়ার: mail
বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের নিজস্ব অর্থায়নে ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দেওয়ার পাশাপাশি ফল, কাঠ ও নানা পরিবেশগত সুবিধা দিয়ে থাকে। তাই পরিবেশের বিপর্যয় রোধে প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। এই কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আবু তাহের আরও উল্লেখ করেন, পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা জরুরি। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিস্তারিত কমেন্টে