শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৪:৫৭
শিরোনাম
● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা

চুয়াডাঙ্গায় বাস চালকের ওপর হামলার প্রতিবাদে সব রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:২২
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় বাস চালকের ওপর হামলার প্রতিবাদে সব রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকদের হাতে বাস চালক ও সুপারভাইজার লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি ও বিপাকে পড়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত এবং মহাসড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটেই বাস চলবে না। পরিবহন নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আগামী ৩১ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রামসহ সব দূরপাল্লার রুটেও বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজারে একটি যাত্রীবাহী বাস আটকে রেখে ইজিবাইক চালকরা চালক ও সুপারভাইজারকে মারধর ও লাঞ্ছিত করেন। এর জের ধরেই এই ধর্মঘটের ডাক দেন বাস মালিক ও শ্রমিকরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় বাস চালকের ওপর হামলার প্রতিবাদে সব রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ

বিস্তারিত কমেন্টে