শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:১৭:৫২

দেওয়ানগঞ্জে ৪০ বস্তা সরকারি সার জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৬
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে ৪০ বস্তা সরকারি সার জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর বাজারে অভিযান চালিয়ে সরকারি কৃষি ভর্তুকির আওতাভুক্ত ৪০ বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কাউনিয়ার চর বাজারের ‘মেসার্স রহমান এন্টারপ্রাইজ’ থেকে এসব সার জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে সরকারি সার মজুতের অভিযোগে দোকানমালিক মো. হাসান বসরী (৩৪)-কে আটক করা হয়। আটক হাসান বসরী উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের শাহ জামালের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বিজিবির একটি টহল দল রৌমারী হাইওয়ে সড়কসংলগ্ন বাঘারচর বাজার এলাকায় একটি পরিবহনে বিপুল পরিমাণ ডিএপি সার দেখতে পায়। পরে সারগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে হাসান বসরীর পরিচয় ও ঠিকানা লিপিবদ্ধ করে সারগুলো তাঁর দোকানে এনে রাখার নির্দেশ দেয় বিজিবি। পরদিন বৃহস্পতিবার সকালে বিজিবি সদস্যরা তাঁর দোকান ঘিরে রেখে স্থানীয় পুলিশকে খবর দেন। খবর পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেসার্স রহমান এন্টারপ্রাইজ থেকে ৪০ বস্তা ডিএপি সার উদ্ধারসহ হাসান বসরীকে আটক করে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। আটক হাসান বসরী দেওয়ানগঞ্জের বিভিন্ন দোকান থেকে সারগুলো কেনার দাবি করলেও, সরকারি কৃষি ভর্তুকির বরাদ্দকৃত সার কীভাবে উন্মুক্ত বাজার থেকে সংগ্রহ করে এক দোকানে মজুত করা হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পরবর্তীতে আটক ব্যবসায়ী হাসান বসরীকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে ৪০ বস্তা সরকারি সার জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে