বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৬:৫৮
শিরোনাম
● জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, আবেদন করবেন যেভাবে ● সোনারগাঁয়ে সার-কীটনাশকের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ● ছাত্রবিক্ষোভ থেকে রাজনৈতিক অস্থিরতা, নেপথ্যে কি আন্তর্জাতিক বামপন্থী নেটওয়ার্ক? ● হাসপাতালে মঈন খান ● অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর ● এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে প্রাণ গেল ১২ জনের ● আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ● সাজেকে গোলাগুলির ঘটনা, নিরাপদে গন্তব্যে ফিরেছেন পর্যটকেরা ● ক্ষুধামুক্তির সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ ● চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার ● জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, আবেদন করবেন যেভাবে ● সোনারগাঁয়ে সার-কীটনাশকের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ● ছাত্রবিক্ষোভ থেকে রাজনৈতিক অস্থিরতা, নেপথ্যে কি আন্তর্জাতিক বামপন্থী নেটওয়ার্ক? ● হাসপাতালে মঈন খান ● অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর ● এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে প্রাণ গেল ১২ জনের ● আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ● সাজেকে গোলাগুলির ঘটনা, নিরাপদে গন্তব্যে ফিরেছেন পর্যটকেরা ● ক্ষুধামুক্তির সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ ● চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার

চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:২৬
শেয়ার: mail
চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের হেফাজত থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটে নগরের ডবলমুরিং থানাধীন ১ নম্বর সুপারিওয়ালাপাড়ার বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল ওরফে চেগা রাসেল (২৩), মো. শরীফ (২৪) ও মো. শাহাদাত ওরফে সাকা (২৫)। পুলিশ জানায়, তাঁদের মধ্যে রাসেলের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায় এবং শরীফ ও শাহাদাতের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তাঁরা চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই কাজী আবিদ হোসেনসহ থানার একটি আভিযানিক দল অংশ নেয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার করা ধারালো অস্ত্রগুলো জব্দ করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় দায়ের করা মামলার নম্বর ১৫, তারিখ ২২ অক্টোবর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার

বিস্তারিত কমেন্টে