শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫৩:২২
শিরোনাম
● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈ গ্রামের হান্ডিয়াল চারমাথা ধোপাপুকুর সড়কে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশে কয়েকজন অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

অভিযানে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাখোয়া দিঘী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মো. ইমরান হোসেনকে (২৩) ৬০ পিস ইয়াবা এবং চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেল শেখকে (২০) ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে একই দিন উপজেলার পূর্ব টিয়ারতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাব্বি ইসলাম (২১) ও সালাম প্রামাণিকের ছেলে হাফিজুল ইসলামকে (২০) ২৫ পিস করে মোট ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

বিস্তারিত কমেন্টে