শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৪:৩০

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:০৬
শেয়ার: mail
এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্য কান্নাকাটি করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, জাতীয় সংসদে সরকারি দল বিএনপির আরও সংসদ সদস্য যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মতো বক্তব্য দেওয়া শুরু করেন, তাহলে বিরোধী দলের সদস্যরা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলব না’ বলা শুরু করবেন।

তিনি বলেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা ঘোষণার পর আজ প্রথমবার সংসদে গেছেন জামায়াতে ইসলামীর আমির। তাঁর সংসদে উপস্থিতিকে কেন্দ্র করেই বিরোধী দলের এমপিরা একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের বিরোধিতা করছেন।

রাশেদ খাঁনের ভাষ্য, বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিতে চাইছেন না এবং বারবার দাঁড়িয়ে যাচ্ছেন। তবে সরকারি দলের এমপিরা এ সময় যথেষ্ট শিষ্টাচার ও ধৈর্য দেখিয়েছেন। সরকারি দলের সদস্যরা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হইচই করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের অতিরিক্ত যুক্তিতর্ক দিয়ে থামানোর প্রয়োজন নেই। তাঁরা অযৌক্তিক কিছু বললেও বলতে দেওয়া উচিত; এভাবে বলতে বলতেই তাঁরা সংসদীয় রীতি শিখবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন

বিস্তারিত কমেন্টে