বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫২:২০

পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:১৮
শেয়ার: mail
পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধিতে বর্তমান সরকার নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। এসব পদ সৃষ্টি হলে রংপুর জেলাসহ সারা দেশেই পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি পাবে। এ ছাড়া আগামী ৫ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় পূরণ করা হবে।

পরবর্তীতে পুলিশকে নৈতিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না—সংসদ সদস্য মো. নুরুল আমিনের এমন সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি ব্যাপক বিষয়। প্রতিটি পুলিশ একাডেমিতে নিয়মিতভাবে পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের জন্য নৈতিক, শারীরিক ও একাডেমিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এটি একটি প্রচলিত পদ্ধতি। তাই আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য আপাতত সরকারের নতুন কোনো পরিকল্পনা নেই।

এদিকে অধিবেশন চলাকালে গত ৬ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কেবল ঢালাওভাবে বক্তব্য দিলে হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে হবে।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ কোনো অভিযোগ বা বক্তব্য সংসদে তুলে ধরা হলে সরকার তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনা বা তথ্য থাকলে তা সরকারের নজরে আনতে হবে; প্রমাণসহ উপস্থাপন করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে