বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২১:১৫

এসসিও সম্মেলনের ফাঁকে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন পুতিন ও পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
এসসিও সম্মেলনের ফাঁকে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন পুতিন ও পেজেশকিয়ান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৬ আগস্ট) রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাজেম জালালি জানান, আগামী সোমবার বিশকেকে শুরু হতে যাওয়া এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রাশিয়া ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এসসিও সম্মেলনের ফাঁকে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন পুতিন ও পেজেশকিয়ান

বিস্তারিত কমেন্টে