বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২০:৫৭

মোংলায় বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

মো. হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:১৩
শেয়ার: mail
মোংলায় বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের চত্বরে গাছের চারা রোপণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (২৬ আগস্ট) সকালে মোংলা সরকারি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। চারা রোপণ শেষে প্রতিমন্ত্রী নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এরপর পরিবেশ প্রতিমন্ত্রী মোংলা পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে গাছের চারা রোপণ করেন। এ ছাড়া সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরেও তিনি বৃক্ষরোপণ করেন।

কর্মসূচি চলাকালে পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে চলতি বছরই প্রায় সাড়ে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। এসব গাছ বড় হয়ে উঠলে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ হ্রাস পাবে এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মোংলায় বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে