বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১১:৫৬

সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে: অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

সোহাগ আরেফিন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:১০
শেয়ার: mail
সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে: অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দামপাড়ায় মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে নগরবাসী সরাসরি পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন এবং সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। নাগরিকদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয়গুলো অবগত হয়ে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পেয়ে পুলিশ কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিএমপির এই উদ্যোগের প্রশংসা করেন।

ওপেন হাউজ ডে-তে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সাধারণ নগরবাসী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে: অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বিস্তারিত কমেন্টে