বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:২০:২৮

রংপুরে ৪ খুন: আসামির শার্ট ও হত্যার ধরন নিয়ে ডিবি ডিসির ব্যাখ্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৮
শেয়ার: mail
রংপুরে ৪ খুন: আসামির শার্ট ও হত্যার ধরন নিয়ে ডিবি ডিসির ব্যাখ্যা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নানা প্রশ্ন ও বিভ্রান্তির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে পুলিশ। বিশেষ করে গ্রেপ্তার আসামি সিদ্ধার্থ দাসের পরনে থাকা শার্টের সঙ্গে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর পরনের শার্টের মিল থাকা এবং একই পরিবারের চারজনকে কীভাবে দুজন মিলে হত্যা করল—এসব বিষয়ে বক্তব্য দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সোমবার (২৪ আগস্ট) রংপুর ডিবির ডিসি সনাতন চক্রবর্তী জানান, সামাজিক মাধ্যমে আলোচিত শার্টটি দেশের স্বনামধন্য ব্র্যান্ড আড়ংয়ের। তিনি নিজেও ব্যক্তিগতভাবে আড়ংয়ের শোরুম থেকে একই ধরনের শার্ট কিনে দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন।

তিনি বলেন, “একই ডিজাইনের পোশাক আসামির পরনে থাকায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে। তবে শুধু পোশাকের মিল থাকার কারণে কোনো ভিত্তিহীন সন্দেহ বা সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।”

দুই ব্যক্তি মিলে কীভাবে একই পরিবারের চারজনকে হত্যা করতে পারে—এমন প্রশ্নের জবাবে সনাতন চক্রবর্তী বলেন, “চারজনকে কিন্তু একসঙ্গে হত্যা করা হয়নি। ঘাতকরা ধাপে ধাপে হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে দুজন মিলে গামছা পেঁচিয়ে হত্যা করে। এরপর ধস্তাধস্তির শব্দ শুনে স্ত্রী ওপরে উঠতে গেলে তাঁকেও একইভাবে হত্যা করা হয়। পরবর্তীতে মেয়ে এগিয়ে এলে তাঁকেও শ্বাসরোধ করা হয় এবং সর্বশেষ ঘরে থাকা ১২ বছর বয়সী ছেলেটিকে হত্যা করে ঘাতকেরা।”

মরদেহের মুখমণ্ডল ঝলসানো বা কোনো রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে পুলিশ জানায়, প্রাথমিকভাবে অ্যাসিড বা কোনো কেমিক্যাল ব্যবহারের আলামত পাওয়া যায়নি। পুলিশ যখন মরদেহ উদ্ধার করে, ততক্ষণে ঘটনার প্রায় ৪২ থেকে ৪৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছিল। দীর্ঘ সময় মরদেহ পড়ে থাকায় পচন প্রক্রিয়ার কারণে মুখমণ্ডল এমন দেখিয়েছে এবং ত্বকে ফোসকা তৈরি হয়েছিল। তবে ফরেনসিক রিপোর্ট এলে এ বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া নিহত দুই নারীকে ঘিরে কোনো যৌন নিপীড়নের আলামতও প্রাথমিকভাবে মেলেনি।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবলু কিশোর বিশ্বাস জানিয়েছেন, ময়নাতদন্তে প্রাথমিকভাবে চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আলামত মিলেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রংপুরে ৪ খুন: আসামির শার্ট ও হত্যার ধরন নিয়ে ডিবি ডিসির ব্যাখ্যা

বিস্তারিত কমেন্টে