বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৩:২৭

রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

সোহাগ আরেফিন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। একই সঙ্গে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকালে রাঙামাটি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, সার্বিক শৃঙ্খলা ও টার্ন-আউট পর্যবেক্ষণ করেন ডিআইজি। সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ‘গুড সার্ভিস’ (জিএস) মার্ক প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ফোর্সের শৃঙ্খলা ও ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং মানবিক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে ডিআইজি রাঙামাটি জেলা পুলিশের কেন্দ্রীয় অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

বিস্তারিত কমেন্টে