সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩৭:১৯
শিরোনাম
● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● কসবায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-মুখ বেঁধে জিম্মি পরিবারের সদস্যরা ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● কসবায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-মুখ বেঁধে জিম্মি পরিবারের সদস্যরা ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৫৫
শেয়ার: mail
স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

দেশের বিভিন্ন রুটে চলাচলরত দূরপাল্লার স্লিপার এসি বাসের বৈধতা ও সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও চরম যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তর সেতু ভবনের সামনের সড়ক অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সড়ক অবরোধের আগে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে শত শত কোটি টাকার বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।

এছাড়া ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে কার্যকর কাঠামোর আওতায় আনার দাবি জানান তাঁরা।

সমিতির নেতারা বলেন, স্লিপার বাস খাতে ব্যাপক বিনিয়োগ রয়েছে এবং চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে মালিক ও শ্রমিকরা মারাত্মক আর্থিক সংকটে পড়বেন। তাঁরা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ১২৯০/২০২৫) বিচারাধীন রয়েছে।

পরে দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দিতে বিআরটিএ কার্যালয়ে যান সংগঠনের সভাপতি আফতাব উদ্দিন মাসুদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ শীর্ষ নেতারা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর জানান, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে