রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২২:১৯
শিরোনাম
● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাধার অভিযোগ নিয়ে যা বললেন মুফতি মাছুমি

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাধার অভিযোগ নিয়ে যা বললেন মুফতি মাছুমি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মোবাল্লেগ মুফতি মোজাম্মেল হক মাছুমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর আয়োজন বন্ধের চেষ্টা এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণের উদ্যোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ ও প্রশ্ন তোলেন।

সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার পর এবার শান্ত নাসিরনগরেও ঈদে মিলাদুন্নবীর আয়োজন বন্ধ করতে চায় এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণ করতে চায়—অথচ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন প্রতিটি নাগরিকের সাংবিধানিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় অধিকার।’

তিনি আরও দাবি করেন, ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি করা উচিত নয়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে তিনি সতর্ক করে বলেন, প্রশাসন দ্রুত এসব উগ্রবাদী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

মুফতি মোজাম্মেল হক মাছুমি তাঁর বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।

তবে তাঁর বক্তব্যে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাধার অভিযোগ নিয়ে যা বললেন মুফতি মাছুমি

বিস্তারিত কমেন্টে