বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৮:৩৬
শিরোনাম
● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

পাবনা শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে পৌর প্রশাসক ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হচ্ছে। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার ওপর পৌরসভা গুরুত্ব দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগে শহরবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কারের পাশাপাশি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

বিস্তারিত কমেন্টে