শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৯:৪৩

রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরে শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৫৪
শেয়ার: mail
রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরে শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার নাটোরের কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার টানা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর (আংশিক) ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন সংশ্লিষ্ট এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ থাকার কারণে গ্রাহকদের অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। এছাড়া কাজের বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছুটা কম বা বেশি হতে পারে বলেও জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরে শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

বিস্তারিত কমেন্টে