মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৩:৪৫
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মেহেদী হাসান রিয়াদ, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
মেহেদী হাসান রিয়াদ, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“স্বাবলম্বী নারী, সুরক্ষিত দেবিদ্বার” ও “সুফল বৃক্ষে নারীর হাতে রোপিত হোক সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সংগঠন ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় উপজেলার ছোট আলমপুর এলাকার জসিমের দোকানের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেবিদ্বার মুভমেন্টের প্রতিষ্ঠাতা মো. নাজমুল হাসান নাহিদের নেতৃত্বে সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নারীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবিদ্বার মুভমেন্টের সদস্য সিয়াম আহমেদ, বিল্লাল হোসেন, সুলতান আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেবিদ্বার মুভমেন্টের প্রতিষ্ঠাতা মো. নাজমুল হাসান নাহিদ বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক অগ্রগতিতে ফলদ বৃক্ষরোপণ নতুন সম্ভাবনার সৃষ্টি করতে পারে। একটি সবুজ ও সুন্দর দেবিদ্বার গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে