মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪১:৩৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ, তিন মাসের মধ্যে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৪৬
শেয়ার: mail
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ, তিন মাসের মধ্যে সর্বোচ্চ

দুর্বল মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আকস্মিক তারল্য সহায়তার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এ ধাতুর দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়।

টানা তৃতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় থাকার পাশাপাশি সোনার দাম ২০০ দিনের ‘মুভিং অ্যাভারেজের’ ওপরে উঠে গেছে, যা বাজার বিশ্লেষকদের দৃষ্টিতে মূল্যবৃদ্ধির শক্তিশালী ইতিবাচক সংকেত।

শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ২১ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯১ দশমিক ০১ ডলারে দাঁড়ায়। দিনের লেনদেনের একপর্যায়ে দাম সর্বোচ্চ ৪ হাজার ৬০১ দশমিক ২৯ ডলারে ওঠে, যা গত ১৫ মে’র পর সর্বোচ্চ। চলতি সপ্তাহে বিশ্ববাজারে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪৮ ডলারে উঠেছে।

সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন জানান, যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং দেশটির ক্রমবর্ধমান ঋণ ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে। পাশাপাশি ডলারের দুর্বলতা এবং প্রযুক্তিগত সূচকে সোনার অবস্থান শক্তিশালী হওয়ায় নতুন বিনিয়োগকারীরাও কেনাবেচায় সক্রিয় হয়েছেন।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন স্পট সিলভারের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৮২ ডলারে উঠেছে। এছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৯৪ দশমিক ৭৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬২ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারে সোনার বর্তমান দর

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় কেনাবেচা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ, তিন মাসের মধ্যে সর্বোচ্চ

বিস্তারিত কমেন্টে