শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:২৮:১৩

বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় আসামি গ্রেপ্তার

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৩০
শেয়ার: mail
বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় আসামি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি শফিয়ার রহমান শফিকে (৫২) গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শফিয়ার রহমান বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা ফেরত না পেয়ে বেনাপোলের মেসার্স আর. বি. ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী এইচ এম আবুল বাশার আদালতে শফিয়ার রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন। পরবর্তীতে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানামূলে বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ব্যবসায়ী এইচ এম আবুল বাশার বলেন, ভারত থেকে বৈধভাবে আমদানিকৃত পণ্যের ভ্যাট-ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের কথা বলে শফিয়ার রহমান তাঁর প্রতিষ্ঠান থেকে কমিশনের ভিত্তিতে ২১ লাখ টাকা গ্রহণ করেন। দীর্ঘ তিন বছর পার হলেও সেই টাকা পরিশোধ না করে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে