বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৫:৩৮

ইসরায়েলের বিতর্কিত ই১ বসতি প্রকল্প বন্ধে যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
ইসরায়েলের বিতর্কিত ই১ বসতি প্রকল্প বন্ধে যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইসরায়েলের বিতর্কিত ই১ বসতি প্রকল্পের দরপত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করে অবিলম্বে প্রকল্পটি বন্ধ এবং দরপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মিলিব্যান্ড জানিয়েছেন, তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে সরাসরি বলেছেন, ইসরায়েলকে ই১ পরিকল্পনা অবিলম্বে স্থগিত করার পাশাপাশি সব ধরনের বসতি সম্প্রসারণও থামাতে হবে।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এ বিষয়ে লন্ডনের গভীর আপত্তির কথা জানিয়েছে। একই সঙ্গে প্রকল্পটির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

ই১ প্রকল্পটি জেরুজালেমের সঙ্গে ইসরায়েলি বসতি মা’আলে আদুমিমকে যুক্ত করার পরিকল্পনার অংশ। সমালোচকদের আশঙ্কা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে যেতে পারে এবং পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যকার ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন হবে।

মিলিব্যান্ড বলেন, বসতি সম্প্রসারণ ও দখলদারদের সহিংসতার প্রভাব ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ভয়াবহ রূপ নিয়েছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চরম ঝুঁকিতে ফেলছে।

তিনি আরও বলেন, ব্রিটেন হাত গুটিয়ে বসে থেকে দ্বি-রাষ্ট্র সমাধানের ধ্বংস মেনে নেবে না। একই সঙ্গে তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সব বসতিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

মিলিব্যান্ড জানিয়েছেন, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় আগামী সপ্তাহগুলোতে অবৈধ বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞাসহ একাধিক কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। (সূত্র: UK Government / Al Jazeera)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইসরায়েলের বিতর্কিত ই১ বসতি প্রকল্প বন্ধে যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি

বিস্তারিত কমেন্টে