বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৬:১৬

কেনিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:১১
শেয়ার: mail
কেনিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তাঁর স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিকও ছিলেন। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয় যাত্রী ও পাইলট—কেউই বেঁচে নেই।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে উত্তর কেনিয়ার সাম্বুরু কাউন্টির মাউন্ট ওলোলোকওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, ইউরোকপ্টার EC130 B4 হেলিকপ্টারটি লইসাবা কনজারভেন্সি থেকে এওয়াসো নিয়রো এলাকার দিকে যাচ্ছিল।

ইকুয়েডরের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের প্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তাঁর স্ত্রী স্টেফানি হলিহানের মৃত্যুর বিষয়টি ইকুয়েডর সরকার নিশ্চিত করেছে। স্টেফানি মার্কিন নাগরিকও ছিলেন।

নিহতদের মধ্যে মার্কিন টেলিভিশন নির্বাহী হোসে আলবার্তো সুয়ারেজও রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষার টেলিভিশন নেটওয়ার্ক টেলিমুন্ডোর একাধিক স্টেশনের প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্গম এলাকা এবং দুর্ঘটনাস্থলে আগুন ধরে যাওয়ায় উদ্ধার ও মরদেহ উদ্ধারের কাজ ব্যাহত হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহত পাঁচ মার্কিন নাগরিকের পরিবারের জন্য কেনিয়ায় থাকা মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কনস্যুলার সহায়তা দিচ্ছে। (সূত্র: বিবিসি)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কেনিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

বিস্তারিত কমেন্টে